Anil Dujana Killed In Encounter: উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার, STF-এর গুলিতে মৃত কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ফের পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানার। ঘটনাটি ঘটেছে মেরুঠে।

Anil Dujana Killed In Encounter: উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার, STF-এর গুলিতে মৃত কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের পুলিশের এনকাউন্টারে (encounter) মৃত্যু হল (death) কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানার (Dreaded gangster Anil Dujana)। ঘটনাটি ঘটেছে মেরুঠে (Meerut)।

গ্রেটার নয়ডার (Geater Noida) ভয়ঙ্কর ওই গুন্ডার আসল নাম অনিল নাগর (Anil Nagar)। তার নামে খুন (Murder), তোলাবাজি (Extortion) ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার (Possession of arms) অভিযোগ-সহ একাধিক বিষয়ে ৬২টি মামলা (Case) ছিল।

২০১২ সালে জেলে (Jail) যাওয়ার পর ২০২১ সালে জামিনে (Bail) মুক্ত হয়েছিল অনিল। এরপর পুরনো মামলাগুলির শুনানিতে হাজিরা না দেওয়ার জেরে একটি আদালত তার বিরুদ্ধে পরোয়ানা (warrants) জারি করেছিল।

(The above story first appeared on LatestLY on May 04, 2023 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).