Nora Fatehi: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলা, দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নোরা ফতেহি

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহিদের পরিচয় করিয়ে দিতেন পিঙ্কি ইরানি। এমনই তথ্য উঠে আসতে শুরু করেছে।

Nora Fatehi: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলা, দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নোরা ফতেহি
Nora Fatehi (Photo Credit: Instagram)

দিল্লি, ১৫ সেপ্টেম্বর: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় এবার দিল্লি পুলিশের দফতরে নোরা ফতেহি (Nora Fatehi )। বৃহস্পতিবার দুপুরে দিল্লি পুলিশের EOW-র দফতরে হাজির হন বলিউডের জনপ্রিয় মডেল, অভিনেত্রী নোরা ফতেহি। মুখে, মাথায় কালো ওড়না জড়িয়ে বৃহস্পতিবার দিল্লি পুলিশের দফতরে হাজির হন নোরা। প্রসঙ্গত আর্থিক তছরুপের মামলায় বুধবার দিল্লি পুলিশের দফতরে হাজির হন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সুকেশের সঙ্গী পিঙ্কি ইরানি। বুধবার বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর আজও ফের পিঙ্কি ইরানি হাজির হন দিল্লি পুলিশের দফতরে।

 

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহিদের পরিচয় করিয়ে দিতেন পিঙ্কি ইরানি। এমনই তথ্য উঠে আসতে শুরু করেছে।

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী কনম্যান সুকেশের সঙ্গে পরিচয় ছিল ছোট পর্দার বেশ কয়েকজন অভিনেত্রীর।  যার মধ্যে নিকিতা তাম্বোলি, চাহাত খান্না, সোফিয়া সিং, আরুষা পাটিলরা সুকেশের সঙ্গে পরিচিত ছিলেন। এমনকী, সুকেশ যখন দিল্লির তিহাড় জেলে বন্দি, তখনও এই ৪ অভিনেত্রী কনম্যানের সঙ্গে দেখা করেন। পিঙ্কি ইরানিই ওই ৪ অভিনেত্রীর সঙ্গে তিহাড় জেলে সুকেশের দেখা করান বলে খবর। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

(The above story first appeared on LatestLY on Sep 15, 2022 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).