Assembly Elections 2022: বিধানসভা নির্বাচনে ১৫ জানুয়ারি পর্যন্ত জনসভা-পদযাত্রায় নিষেধাজ্ঞা

ঘোর করোনার মাঝে উত্তরপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে বিধানসভা নির্বাচন ভোটপর্ব।

Assembly Elections 2022: বিধানসভা নির্বাচনে ১৫ জানুয়ারি পর্যন্ত জনসভা-পদযাত্রায় নিষেধাজ্ঞা
Vote (File pic)

নতুন দিল্লি, ৮ জানুয়ারি: ঘোর করোনার মাঝে উত্তরপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে বিধানসভা নির্বাচন ভোটপর্ব। তার আগে সব দলই চাইবে জোর প্রচার চালিয়ে তাদের পালে হাওয়া টানতে। আর এতেই করোনা সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা থাকছে। দেশে এখন দৈনিক দেড় লক্ষের কাছাকাছি কোভিডের নতুন সংক্রমণ, এমন সময় ভোট ঘোষণা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আয়োজনবের কথা বলা হলেও, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জনসভা-পদযাত্রা-বাইক/সাইকেল মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সর্বাধিক ৫ জনকে নিয়ে বাড়ি গিয়ে করা যাবে প্রচার। ১৫ জানুয়ারির পর সেই পাঁচ রাজ্যে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে এরপর কী নিয়ম হবে তা জানাবে নির্বাচন কমিশন।

দেখুন টুইট

আজ উত্তরপ্রদেশ (Uttar Pradesh), পঞ্জাব (Punjab), গোয়া (Goa), মণিপুর (Manipur) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand) বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2022) নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। বিকেল সাড়ে তিনটের কিছু পরে সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (CEC Sushil Chandra)। তিনি বলেন, "কোভিড-বিধি মেনে ভোট করানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজ্যে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।  আরও পড়ুন: Delhi: দিল্লিতে সপ্তাহান্তে করোনা কার্ফুতে শুনশান রাজধানী

কবে কোথায় ভোটগ্রহণ:

উত্তরপ্রদেশ: সাত দফায় ভোট

ভোটগ্রহণ: প্রথম দফা-১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা-১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা-২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা-২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা-২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা-৩ মার্চ এবং সপ্তম দফা-৭ মার্চ।

মোট বিধানসভা আসন: ৪০৩

মণিপুর: দু’দফায় ভোট

ভোটগ্রহণ: প্রথম দফা-২৭ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা-৩ মার্চ।

মোট বিধানসভা আসন: ৬০

পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়া: এক দফায় ভোট হবে

ভোটগ্রহণ: ১৪ ফেব্রুয়ারি

মোট বিধানসভা আসন: পঞ্জাব-১১৭, উত্তরাখণ্ড-৭০ ও গোয়া-৪০

পাঁচ রাজ্যের ভোটগণনা: ১০ মার্চ

পাঁচ রাজ্যে মোট ভোটার: এবার ভোটে মোট ১৮.৩৪ কোটি ভোটার অংশগ্রহণ করবে। যার মধ্যে ৮.৫৫ কোটি মহিলা ভোটার।

(The above story first appeared on LatestLY on Jan 08, 2022 05:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).