কিম কারদেশিয়ানের মত মুখ বদলাতে ৬ লাখ ডলার খরচা করে মাথায় হাত মডেলের, আগের অবস্থায় আসতে খরচ ১লাখ ২০হাজার ডলার
মডেল জেনিফার প্যামপ্লোনা, নিজেকে কিম কারদাশিয়ানের মতো চেহারায় রূপান্তরিত করতে খরচ করেছিলেন প্রায় ৬ লাখ ডলার, কিন্তু সেই চেহারার প্রতি মোহভঙ্গ হয়েছে তাঁর। এবার তাঁর নিজের রুপে ফিরে আসতে খরচ হবে প্রায় ১লাখ ২০ হাজার ডলার।
নিউ ইয়র্ক পোস্টের মতে, ২৯ বছরের জেনিফার সেলিব্রিটি মডেল কিম কারদেশিয়া্নের মত হওয়ার চেষ্টায় ১২ বছর ধরে প্রায় ৪০টি কসমেটিক সার্জারি করেছেন। কিন্তু এখন তাঁর মনে হয়েছে নকল ঐ রুপের থেকে তাঁর নিজের পুরোনো রুপেই সে স্বচ্ছন্দ ছিল।
Woman spent $600K to be Kim Kardashian, now paying $120K to 'detransition'
Read @ANI story: https://t.co/grUuoV6mVs#KimKardashian #surgery #Hollywood pic.twitter.com/fsr7YAfYSd
— ANI Digital (@ani_digital) July 12, 2022
জেনিফার পড়াশোনা শেষ করে নিজের ব্যবসা করছিলেন , সেই সময় ১৭ বছর বয়সে তিনি প্রথম বার অস্ত্রোপ্রচার করেন। কিম কারদাশিয়ান তখন সবেমাত্র জনপ্রিয়তা পেতে শুরু করেছে আর তাঁর সাথে তাঁর মুখের মিল থাকায় জেনিফারও চেষ্টা করেন তাঁর মত হয়ে উঠতে।
কিম কারদাশিয়ানের মত দেখতে হওয়াতে তাঁকে দ্য পোস্টে হাইলাইট করা হয়েছিল। কিমের মত মুখ তাঁকে এক মিলিয়নেরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার দিয়েছিল, কিন্তু সুখ দিতে পারেনি। প্যামপ্লোনা স্বীকার করেছেন যে এই একরকম হওয়ার চেষ্টা একরকমের আসক্তি ছিল। তাই সব কিছু ফেরত পেতে আবার তিনি স্বাভাবিক চেহারায় ফিরে আসার চেষ্টা করছেন।
(The above story first appeared on LatestLY on Jul 12, 2022 07:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

