Delhi: পুলিশের কাছে হোটেলের ব্যবস্থা করে দেওয়ার দাবি নিয়ে রাস্তায় শুয়ে পড়লেন মহিলা, দেখুন ভিডিও
ব্যস্ত রাস্তায় শুয়ে পড়ে পুলিশকে একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানালেন মহিলা
নয়াদিল্লি: ব্যস্ত রাস্তায় কুকুর কোলে নিয়ে শুয়ে পড়েন এক মহিলা। বুধবার সন্ধ্যায় দিল্লির ডেপুটি কমিশনারের অফিসের সামনে একটি কুকুর কোলে নিয়ে রাস্তায় শুয়ে পড়েন এক মহিলা। তিনি পুলিশকে একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করে দিতে দাবি করছিলেন। মহিপালপুরের ডিসিপি অফিসের বাইরে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে।
সূত্রে খবর, সঙ্গীতা নামের মহিলা কুকুরটিকে ধরে রাস্তায় শুয়ে পড়েন। এক মহিলা তাঁকে সেখান থেকে উঠে পড়ার বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু তিনি চিৎকার করছিলেন, ‘আমি কাউকে চাই না।’
পুলিশ এরকম আচরনের কারণ জিজ্ঞেস করলে সঙ্গীতা জানান, তিনি মহিপালপুরের একটি হোটেলে থাকছিলেন এখন হোটেল মালিক তাঁকে থাকতে দিচ্ছেন না। তিনি পুলিশকে একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করতে বলেন।
দেখুন
A Woman lay down on the road in front of the Deputy Commissioner of Police's office in southwest Delhi, asking the cops to arrange her stay in a hotel.
.
.
.
. #viral #explore #explorepage #newswikipedia #police #delhi #women #followformore pic.twitter.com/KgUFu8t8I9
— News wikipedia (@newswikipediaa) May 30, 2024
পুলিশ মহিপালপুরের হোটেল কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সঙ্গীতা বেশ কয়েকদিন ধরে হোটেলে রয়েছেন কিন্তু হোটেলের বিল পরিশোধ করেননি। পুলিশ ওই মহিলার কাউন্সেলিং করাচ্ছে বলে জানা গিয়েছে।
(The above story first appeared on LatestLY on May 30, 2024 10:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

