Donald Trump: মার্কিন মুলুকে পালাবদল! ১৫ নভেম্বর বড় ঘোষণার কথা জানালেন ট্রাম্প

আগামী ১৫ নভেম্বর খুব বড় ঘোষণা করবেন বলে জানালেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্থানীয় সময় সোমবার একথা বলেন তিনি।

Donald Trump: মার্কিন মুলুকে পালাবদল! ১৫ নভেম্বর বড় ঘোষণার কথা জানালেন ট্রাম্প
ফাইল ফটো

ওয়াশিংটন: আগামী ১৫ নভেম্বর খুব বড় ঘোষণা (Very big announcement) করবেন বলে জানালেন আমেরিকার (USA) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Former President Donald Trump)। আমেরিকার স্থানীয় সময় সোমবার একথা বলেন তিনি।

২০২৪ সালের প্রেসিডেন্টের নির্বাচনে (presidential election) ট্রাম্প লড়াই করবে কিনা সেই নিয়ে যখন জল্পনা চলছে ঠিক তখনই ওহিহোতে (Ohio) আয়োজিত একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে জল্পনা আরও উসকে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, "ফ্লোরিডার প্লাম বিচের মার এ লাগোতে আগামী মঙ্গলবার ১৫ নভেম্বর বিশাল বড় একটা ঘোষণা করতে চলেছি আমি।"

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামতে চলেছেন ট্রাম্প। আর তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাইছেন তিনি। ইতিমধ্যে নির্বাচনে নামার বিষয়ে প্রশ্ন করে হলে ট্রাম্প বলেন, খুব সম্ভবত আমি ফের দৌড়ব। আর এই বিষয়ে কী ভাবছি তা খুব তাড়াতাড়ি সবাইকে জানাব। তাই সঙ্গে থাকুন।

গত বৃহস্পতিবারই মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আমেরিকার লোওয়া প্রদেশে চারটি জনসভার সূচনা করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশকে সফল, নিরাপদ ও গৌরবামণ্ডিত করার জন্য আমি ফের চেষ্টা করব। তাই সবাইকে প্রস্তুত থাকার জন্য বলছি।

(The above story first appeared on LatestLY on Nov 08, 2022 10:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).