Waqf (Amendment) Bill, 2024: ওয়াকফ (সংশোধন) বিল, 2024 সংক্রান্ত যৌথ কমিটি লোকসভার স্পিকারের কাছে আজ জমা দেবে রিপোর্ট

Waqf (Amendment) Bill, 2024: ওয়াকফ (সংশোধন) বিল, 2024 সংক্রান্ত যৌথ কমিটি লোকসভার স্পিকারের কাছে আজ জমা দেবে রিপোর্ট
প্রতীকী ছবি (Photo Credit: X)

ওয়াকফ (সংশোধনী) বিল, 2024-এ সংসদের যৌথ কমিটি আজ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তার রিপোর্ট পেশ করবে। গতকাল নয়াদিল্লিতে  ৩১ সদস্যের প্যানেলের চেয়ারম্যান জগদম্বিকা পাল সাংবাদিকদের এ তথ্য জানান।

মাসকয়েকের তুমুল সংঘাত, গ্লাস ছোড়া, রক্ত ঝরা, সাসপেনশনের পর্ব পেরিয়ে বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) সদস্যরা একসঙ্গে সিঙাড়া এবং জিলিপিতে মেতে উঠলেন। চলল হাসি-ঠাট্টার পর্ব, ফোটোসেশন। তারইমধ্যে চেয়ারম্যান জগদম্বিকা পাল জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতার ভোটে (১৫-১১) কমিটির খসড়া রিপোর্ট এবং প্রস্তাবিত আইনের সংশোধনী গৃহীত হয়েছে।মিটি বিল সম্পর্কিত ১৪টি ধারার সংশোধনী গ্রহণ করেছে।

ওয়াকফ (সংশোধন) বিল, 2024-এর লক্ষ্য হল রেকর্ডের ডিজিটাইজেশন, কঠোর নিরীক্ষা, বর্ধিত স্বচ্ছতা এবং অবৈধভাবে দখলকৃত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আইনি প্রক্রিয়া সহ উল্লেখযোগ্য সংস্কার আনা। বিলটির লক্ষ্য সারা দেশে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সংস্কার করা। যদিও বিরোধীদের দাবি, সংশোধনী বিলে যে যে প্রস্তাব আছে, তা অসাংবিধানিক। মুসলিমদের ধর্মীয় ব্যাপারে সরকারের হস্তক্ষেপের দরজা খুলে রেখে ওয়াকফ বোর্ডকে ধ্বংস করে দেবে।

প্যানেলের বিরোধী সদস্যরা প্রতিবেদনটি গ্রহণ করা নিয়ে প্রশ্ন তোলেন। ডিএমকে সাংসদ এ রাজা বলেছেন, রিপোর্টটি তাড়াহুড়ো করে গৃহীত হয়েছে। কংগ্রেসের নাসির হুসেন বলেছেন, তাদের দেওয়া বেশ কয়েকটি আপত্তি ও পরামর্শ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি, শিবসেনা ইউবিটি সাংসদ অরবিন্দ সাওয়ান্ত অন্যান্য বিরোধী সাংসদরা বলেছেন যে তারা তাদের ভিন্নমত নোট জমা দিয়েছেন।

 

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).