বিয়ের ফটোশ্যুটে বিপত্তির যত ভাইরাল কাণ্ড- দেখুন ছবিতে

কোনও কিছু বিপত্তির ছবি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়। আর সেই বিপত্তিটা যদি বিয়েতে বা প্রি ওয়েডিং শুটে হয় তাহলে বলার কথাই নেই। বিয়ের আগে এখন বর-বউয়ের ফোটোশ্যুট না হলে চলে না।

বিয়ের ফটোশ্যুটে বিপত্তির যত ভাইরাল কাণ্ড- দেখুন ছবিতে

কোচি, ২৫ এপ্রিল: কোনও কিছু বিপত্তির ছবি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়। আর সেই বিপত্তিটা যদি বিয়েতে বা প্রি ওয়েডিং শুটে হয় তাহলে বলার কথাই নেই। বিয়ের আগে এখন বর-বউয়ের ফোটোশ্যুট না হলে চলে না। যাকে আমরা বলি--প্রি ওয়েডিং ফটোশুট এখন একেবারে বিয়ের অংশ। দুনিয়া জুড়ে চলছে এই ট্রেন্ড। বিয়ের জমকালো অনুষ্ঠানে বিশ্বাসে ভারতীয়রা তো এই ট্রেন্ডে সবার আগে। তা সেই প্রি ওয়েডিং ফটোশুট (Pre Wedding Photoshoot) এখন বেশ কিছু বিপত্তির ঘটনা ঘটলেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। আসুন দেখে নিই ওয়েডিং আর প্রি ওয়েডিং ফটোশ্যুটে কিছু বিপত্তির কাণ্ড-

১) অ-চিনা বিপত্তি

চিনের সাংহাই শহরে এই ওয়েডিং ফটোশুটের এই বিপত্তির ছবি-ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছিল। সাংহাইয়ের এই দম্পতি চেয়েছিল শহর থেকে দূরে এক মনোরম লোকেশনে সমুদ্রের ঢেউয়ের মাঝে তাদের প্রি-ওয়েডিং শুট করতে। যাতে আজীবন এই ছবি, ভিডিও তাদের সঙ্গে থেকে যায়। সেটা করতে গিয়েই এই বিপত্তি। পারফেক্ট ছবি তুলতে গিয়ে জলের ধাক্কায় হবু বর-কনে একেবারে চিতপটাং...

২) বিয়ের আগেই ডুবাইলি রে...

ঘটানাটি কেরলের। ক দিন আগেই কেরলের তিজিন ও শিল্পা-তাদের বিয়ের আগে প্রি ওয়েডিং শুট চিরস্মরণীয় করে রাখতে গিয়ে যা করে বসলেন সেটি হাসির খোরাক হয়ে গেল। পম্বা নদীর মাঝে রাখা ছিল নৌকা। তিজিন ও শিল্পা তার মাঝে বসে কলা পাতা মাথায় ধরে চার চোখ এক করেছিলেন। রোম্যান্স যখন সপ্তম সুরে তখনই কাত হতে শুরু করে নৌকা। একে অপরে মজে থাকা তিজিন ও শিল্পা তখন এমনিতেই ভারসাম্য হারিয়েছেন। হুঁশ ফিরল নদীর জলে পড়ে।

৩) ভূতের চক্করে...

প্রি ওয়েডিং শ্যুটটা একটু ব্যতিক্রমী করতে গিয়ে...একটু ঈশ্বরিক করতে গিয়ে ভৌতিক দশা..

(The above story first appeared on LatestLY on May 03, 2019 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).