Uttar Pradesh Shocker: লখিমপুর খেরিতে ৫ বছরের শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার আত্মীয়
পাঁচ বছরের এক শিশুর উপর যৌন নির্যাতন করে তারই পরিবারের এক আত্মীয়। মেয়েটির বাবা পেশায় একজন চাষি। তাঁর মেয়ের উপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে পুলিশের দারস্ত হন বাবা।
লখিমপুর খেরি, ১৩ জানুয়ারিঃ উত্তরপ্রদেশের লখিমপুর (Uttar Pradesh Shocker) খেরিতে এক ৫ বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালায় এক ব্যক্তি। সম্পর্কে নির্যাতিতা শিশুর পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় হয় অভিযুক্ত ব্যক্তি। পরিবারের বিশ্বস্ত আত্মীয়ের দ্বারা মেয়েদের উপর যৌন নির্যাতনের মত এক ঘৃণ্য অপরাধ মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে ধাক্কা গাড়ির, দাউদাউ করে জ্বলে আগুন, মৃত ৩
এমনই এক অপরাধের ছায়া উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। পাঁচ বছরের এক শিশুর উপর যৌন নির্যাতন করে তারই পরিবারের এক আত্মীয়। মেয়েটির বাবা পেশায় একজন চাষি। তাঁর মেয়ের উপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে পুলিশের দারস্ত হন বাবা।
তিনি অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তাঁরই সঙ্গে মাঠে কাজ করেন। এছাড়াও তাঁর পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় হন তিনি। বৃহস্পতিবার তাঁর পাঁচ বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত। নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় শিশুটির উপর। বাচ্চার চিৎকারে ছুটে আসেন বাবা। মেয়েকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তিনি। চিকিৎসা চলছে শিশুর। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

