Shooting In US: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, পুলিশ অফিসার-সহ কমপক্ষে মৃত ৫

ফের বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল আমেরিকার নর্থ ক্যারোলিনা (North Carolina) অঞ্চলে। এক পুলিশ আধিকারিক (Police officer)-সহ কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Shooting In US: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, পুলিশ অফিসার-সহ কমপক্ষে মৃত ৫
Representational image. (Photo Credit: GoodFreePhotos)

নর্থ ক্যারোলিনা: ফের বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল আমেরিকার নর্থ ক্যারোলিনা (North Carolina) অঞ্চলে। এক পুলিশ আধিকারিক (Police officer)-সহ কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জখম হয়েছেন আরও কয়েকজন। আমেরিকার (US) স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় ঘটনাটি ঘটেছে উত্তর ক্যারোলিনায়।

এপ্রসঙ্গে উত্তর ক্যারোলিনার মেয়র ম্যারি-আন বালদউন (Mary-Ann Baldwin) বলেন, "বিকেল পাঁচটায় সময় নিউসে রিভার গ্রীনওয়ে (Neuse River Greenway) এলাকায় ঘটা ওই হামলায় একাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহজনক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জখম ব্যক্তিদের চিকিৎসার জন্য ওয়েকমেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"

নর্থ ক্যারোলিনার পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার একটি আবাসিক এলাকায় ঢুকে আচমকা গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন। তার মধ্যে কেউ কেউ আশঙ্কাজনক। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জেরা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে।

src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8">

(The above story first appeared on LatestLY on Oct 14, 2022 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).