UP Shocker: অনলাইন ভিডিয়ো দেখে লিঙ্গ পরিবর্তনের চেষ্টা,যৌনাঙ্গ কেটে দিলেন যুবক, তারপর...?

বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। যদিও তাঁর প্রাণের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

UP Shocker: অনলাইন ভিডিয়ো দেখে লিঙ্গ পরিবর্তনের চেষ্টা,যৌনাঙ্গ কেটে দিলেন যুবক, তারপর...?
হাসপাতালের ছবি (Photo Credits:এক্স)

নয়াদিল্লিঃ পুরুষ দেহে নারী আত্মার বাস। বহুদিন ধরেই লিঙ্গ পরিবর্তনের (Sex Change) কথা ভাবছিলেন যুবক। কিন্তু পারিবারিক বাধা ও সামাজিক লজ্জার কারণে চিকিৎসকের কাছে যেতে পারেননি। অবশেষে অনলাইন ভিডিয়ো দেখে নিজেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আর এতেই ঘটে বিপত্তি। বর্তমানে হাসপাতালে মৃত্যু সঙ্গে লড়াই করছেন ওই যুবক।

জানা গিয়েছে,ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ওই যুবক আমেঠির বাসিন্দা বলে খবর। সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পাশাপাশি লিঙ্গ পরিবর্তনের পরিকল্পনা ছিল। কিন্তু লালিত বাসনা বাস্তবায়নের পথ খুঁজে না পেয়ে নিজেই ভিডিয়ো দেখে অস্ত্রীপচারের সিদ্ধান্ত তিনি। ভিডিয়োতে দেখানো পদ্ধতি মেনে লোকাল অ্যানাস্থেশিয়া করে অস্ত্রোপচারের ছুরি দিয়ে নিজের যৌনাঙ্গটি কেটে ফেলেন তিনি। এরপর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ভয়ে হাসপাতালে ছোটেন তিনি। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। যদিও তাঁর প্রাণের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। তবে শরীর থেকে অতিরিক্ত পরিমাণ রক্ত বেরিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে শরীর। তাঁকে কিছুদিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

অনলাইন ভিডিয়ো দেখে লিঙ্গ পরিবর্তনের চেষ্টা,যৌনাঙ্গ কেটে দিলেন যুবক, তারপর...?

(The above story first appeared on LatestLY on Sep 14, 2025 10:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).