UP Shocker: চিৎকার করায় কুকুরকে ইট দিয়ে থেঁতলে দিল যুবক, মর্মান্তিক ভিডিয়ো
একনাগাড়ে চিৎকার করছিল। তাই একটি কুকুরকে লাঠি দিয়ে পিটিয়ে মারল এক যুবক। অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।
কানপুর: একনাগাড়ে চিৎকার (Constant Barking) করছিল। তাই একটি কুকুরকে ইট (Brick) ছুঁড়ে মেরে দিল এক যুবক। অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার কানপুরের একটি এলাকায় একটি দোকানের (Shop) সামনে একটি কুকুর (Dog) একনাগাড়ে চিৎকার করছিল। তাতে বিরক্ত হয়ে জ্যাকি নামে এক যুবক ইট নিয়ে এসে কুকুরটির মাথায় সজোরে ছুঁড়ে মারে। এর ফলে মৃত্যু হয় কুকুরটির। পরে ওই দোকানের মালিক ধর্মেন্দ্র ওই ঘটনার সিসিটিভি (CCTV) ফুটেজ পুলিশকে দিয়ে অভিযোগ জানালে ধরা পড়ে অভিযুক্ত।
রবিবার দুপুরে বোলতা উত্তরপ্রদেশ নামে টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ১৫ সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি কুকুর রাস্তার ধারে থাকা দোকানের সামনে বসে চেঁচাচ্ছে। আচমকা একটি ছেলে ইট নিয়ে এসে সজোরে কুকুরটির মাথায় ছুঁড়ে মারল। আর তারপরই আস্তে আস্তে থেমে গেল নিরীহ কুকুরটির গলার আওয়াজ। অপরাধ কী, সেটা বুঝে ওঠার আগেই মরতে হল তাকে।
कानपुर : बेरहमी से पत्थर से कुचलकर जानवर को मारता CCTV में कैद हुआ
जूही इलाके की घटना pic.twitter.com/RWM8npJJdX
— Bolta Uttar Pradesh (@boltaup) October 16, 2022
(The above story first appeared on LatestLY on Oct 17, 2022 04:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

