UP Shocker: মদ খাওয়ার জন্য ১০০ টাকা চেয়ে না পাওয়াকে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

তাঁর চিৎকারেই ছুটে আসেন অন্যান্য আত্মীয়রা। এরপর অঙ্কুরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

UP Shocker: মদ খাওয়ার জন্য ১০০ টাকা চেয়ে না পাওয়াকে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর
Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ মদ (Alcohol)খাওয়ার জন্য স্ত্রীর কাছে ১০০ টাকা চেয়ে না পেতে স্ত্রীকে (Wife) খুন স্বামীর (Husband)। অন্তঃসত্ত্বা স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনৌয়ের দশাউলি গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, খবর, মৃতার নাম নীলম। অন্যদিকে অভিযুক্তের নাম অঙ্কুর। বারাবাঁকি জেলার ফতেপুর জেলার বাসিন্দ এই দম্পতি। বুধবার সন্ধ্যায় তাঁদের বাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই সময়ই স্ত্রী নিলমের কাছে ১০০ টাকা চায় অঙ্কুর। তা দিতে অস্বীকার করায় স্ত্রীকে কুপিয়ে খুন করে অঙ্কুর।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

প্রথমে লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করে সে। পালানোর চেষ্টা করতে স্ত্রীকে কুপিয়ে খুন করে অঙ্কুর। ঘটনাস্থলেই মৃত্যু হয় নীলমের। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন নীলমের মা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অঙ্কুরের বোনের চোখের সামনে ঘটে গোটা ঘটনাটি। তাঁর চিৎকারেই ছুটে আসেন অন্যান্য আত্মীয়রা। এরপর অঙ্কুরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল।

মদ খাওয়ার জন্য ১০০ টাকা চেয়ে না পাওয়াকে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

(The above story first appeared on LatestLY on Sep 21, 2025 08:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).