Union Budget 2023: চিরাচরিত ব্রিফ কেসের বদলে ট্যাব হাতে অর্থমন্ত্রী, এক ক্লিকে বাজেট পেতে 'ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ' (দেখুন ভিডিও)

কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রক ‘ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ’ নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। সেখান থেকেই জানা যাবে বাজেট সংক্রান্ত সব তথ্য। থাকবে বাজেটের সঙ্গে যুক্ত সকল নথি। মিলবে অর্থ বিল থেকে বার্ষিক অর্থনৈতিক বিবৃতি সবই।

Union Budget 2023: চিরাচরিত ব্রিফ কেসের বদলে ট্যাব হাতে অর্থমন্ত্রী, এক ক্লিকে বাজেট পেতে 'ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ'  (দেখুন ভিডিও)
Union Budget 2023 Photo Credit: Twitter@ANI

২০১৯ সালে দেখা গিয়েছিল, প্রথা মতো কাগজ ভর্তি ব্রিফ কেস হাতে বাজেট পেশ করতে আসেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বরং তাঁর হাতে ধরা সনাতন খাতা। তাতেই লেখা ছিল বাজেটের খুঁটিনাটি। ২০২১ এ সেই খাতা উঠে গিয়ে এসেছিল ট্যাব। এবার সেই ধারাকে বজায় রেখে লাল খাপে ভরা ট্যাব নিয়ে বাজেট পেশ করতে ঢুকলেন অর্থমন্ত্রী। হাতে ধরা ‘মেড ইন ইন্ডিয়া’ ট্যাবলেটটিই এ বার তাঁর সঙ্গী।

দেখুন সেই ছবি-

কেন্দ্রীয় সরকারের  অর্থ মন্ত্রক ‘ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ’ নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। সেখান থেকেই জানা যাবে বাজেট সংক্রান্ত সব তথ্য। থাকবে বাজেটের সঙ্গে যুক্ত সকল নথি। মিলবে অর্থ বিল থেকে বার্ষিক অর্থনৈতিক বিবৃতি সবই।

কী ভাবে খোলা যাবে সেই অ্যাপ?

ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টারের তৈরি এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু’ধরনের ফোনেই কাজ করবে। শুধু তা নামিয়ে নিতে হবে বাজেটের সরকারি ওয়েবসাইট (www.indiabudget.gov.in) থেকে। এতে আলাদা ভাবে লগ ইন করার কোনও প্রয়োজন পড়বে না। নামিয়ে নিলেই নিজের ফোনে খোলা যাবে অ্যাপটি। সেখানে গিয়ে ইংরেজি এবং হিন্দি ভাষায় পাওয়া যাবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা থেকে শুরু করে বাজেট সংক্রান্ত সব নথিই।

(The above story first appeared on LatestLY on Feb 01, 2023 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).