MP Explosion: বাড়িতে আচমকা বিস্ফোরণে ২ মহিলার মৃত্যু, আহত ৫ জন

মোরেনার রাঠোর কলোনিতে বিস্ফোরণে দুইজন মহিলার মৃত্যু হয়েছে।

MP Explosion: বাড়িতে আচমকা বিস্ফোরণে ২ মহিলার মৃত্যু, আহত ৫ জন
Two People Died in an Explosion (Photo Credit: X)

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনা জেলায় একটি হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। একটি বাড়িতে বিস্ফোরণে (Explosion) ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে মোরেনা শহরের কোতোয়ালি থানার অন্তর্গত টুঞ্চ রোডের রাঠোর কলোনীতে। মঙ্গলবার রাত ১২টা থেকে ১টার মধ্যে হঠাৎ করে একটি দোতলা বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে তিনটি বাড়ি ধসে পড়েছে। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল তার পাশের দুটি বাড়িও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের সাথে সাথে পুরো কলোনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সকে খবর দেয়। দেখুন-

পুলিশ ও উদ্ধারকারী দল বিস্ফোরিত বাড়ি থেকে ২ মহিলার দেহ ৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে। বাড়িতে রাখা আতশবাজি বিস্ফোরিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুরো বিষয়টি নিয়ে পুলিশ এখনও স্পষ্ট করেনি। পুলিশ সুপার সমীর সৌরভ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 08:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).