Guillain Barre Syndrome: কলকাতাতেও হানা দিল গুলেন ব্যারি সিন্ড্রোম, বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

পুনেতে গুলেন ব্যারি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে।

Guillain Barre Syndrome: কলকাতাতেও হানা দিল গুলেন ব্যারি সিন্ড্রোম, বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু
Virus (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা: বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে উত্তর ২৪ পরগনার দুই শিশুর কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে। বিরল স্নায়ু রোগ গুলেন ব্যারি সিন্ড্রোমে (Guillain Barre Syndrome) আক্রান্ত হয়ে বেশ কিছু শিশু শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। পুনেতে গুলেন ব্যারি সিনড্রোমে(GBS) আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, সেখানে ১০০ জনেরও বেশি ব্যক্তি এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত শরীরে কোনও ইনফেকশন থেকে শরীরে বাসা বাঁধে এই রোগ। হাত-পা অবশ হতে শুরু করে। এটি এক ধরনের অটো-ইমিউন ডিসঅর্ডার। শরীরের ইমিউন সিস্টেমকে কার্যত নষ্ট করে দেয়। জল বা খাবার থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে মানুষের শরীরে।

গুলেন ব্যারি সিন্ড্রোমের লক্ষণ

পা থেকে শুরু করে ধীরে ধীরে অবশ ভাব ওপরের দিকে ছড়ায়। শক্ত হয়ে যায় ঘাড়ে পেশি। হাতের পাতাও অবশ হয়ে যেতে শুরু করে। এবং ফুসফুস অ্যাটাক করলে তখন ভেন্টিলেশনে না দিলে রোগী হার্ট ফেইল করে। এটি যে কোন বয়সে যে কোন মানুষের হতে পারে।

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 11:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).