Woman Found Diamonds: রাতারাতি কোটিপতি, মাটি খুঁড়তে গিয়ে হীরের দেখা পেলেন আদিবাসী মহিলা

খনি থেকে মাটি খুঁড়তে গিয়ে বহুমূল্য হীরে খুঁজে পেলেন তিনি।

Woman Found Diamonds: রাতারাতি কোটিপতি, মাটি খুঁড়তে গিয়ে হীরের দেখা পেলেন আদিবাসী মহিলা
প্রতীকী ছবি. (Photo Credits; X)

নয়াদিল্লিঃ রাতারাতি কোটিপতি! হ্যাঁ এভাবেই ভাগ্য ফিরল এক আদিবাসী মহিলার (Tribal Woman)। খনি থেকে মাটি খুঁড়তে গিয়ে বহুমূল্য হীরে খুঁজে পেলেন তিনি। যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। মঙ্গলবার প্রকাশ্যে এল এই খবর। ঘটন্টি ঘটেছে মধ্যপ্রদেশের পান্না জেলার রাজপুর গ্রামে। ওই মহিলার নাম বিনীতা গোন্ডে। রাজপুর গ্রামে একটি খনি লিজ নিয়েছিলেন তিনি। ওই খনিতেই রোজ কাজ করতেন। সেখানেই মাটির তলা থেকে এই বহুমূল্যের হীরে খুঁজে পান তিনি। এই প্রসঙ্গে পান্নার হিরে আধিকারিক অনুপম সিং জানান, বিনীতা গোন্ডের পাওয়া তিনটি হীরের ওজন যথাক্রমে ১.৪৮ ক্যারেট, ৭ সেন্ট এবং ২০ সেন্ট। তিনটি হীরের মধ্যে একটি অত্যন্ত উচ্চমানের। বাকি দু'টি প্রথমটির তুলনায় নিম্নমানের। তবে এগুলির আসল দাম এভাবে বলা সম্ভব নয়। সরকারি নিয়ম মেনে শীঘ্রই এই হীরেগুলি নিলামে তোলা হবে। এরপরই তার মূল্য নির্ধারিত হবে। উল্লেখ্য, গত জুলাই মাসে নি থেকে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা মূল্যের ৮ টি হীরে খুঁজে পেয়েছিলেন ছত্রপুর জেলার বাসিন্দা হরগোবিন্দ যাদব ও তাঁর স্ত্রী পবন দেবী যাদব।

রাতারাতি কোটিপতি, মাটি খুঁড়তে গিয়ে হীরের দেখা পেলেন আদিবাসী মহিলা

 

(The above story first appeared on LatestLY on Sep 17, 2025 07:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).