Mumbai Shocker: স্নান করতে গিয়ে বিপত্তি, গিজারের গ্যাস লিক করে মৃত্যু নাবালিকার
হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানে হর্ষিতা।
নয়াদিল্লিঃ স্নান (Bath) করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। গিজার (Geyser) থেকে গ্যাস (Gas) লিক করে দমবন্ধ হয়ে মৃত্যু নাবালিকার। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বরিভলি ওয়েস্টে। মৃতার নাম হর্ষিতা অমিত মালেকর। বয়স ১৫। বাথরুমে স্নান করতে গিয়ে প্রতিদিনের মতোই গিজার চালায় সে। সেখানেই গিজারের গ্যাস লিক করে জ্ঞান হারায় সে। গোটা ফ্ল্যাট জলে ভেসে যায়। কিন্তু দরজা ধাক্কা দিলে হর্ষিতার কোনও সাড়া শব্দ না পাওয়া গেলে দরজা ভাঙা হয়। দেখা যায় বাথরুমের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে চছে সে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান তার মস্তিষ্ক ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। দিন কয়েক পরে হাসপাতালেই মৃত্যু হয় হর্ষিতার।
চিকিৎসকেরা জানিয়েছেন, কার্বন ডাই অক্সাইডে ভরে যায় নাবালিকার শরীর। যার জেরে ধীরে ধীরে শরীর বিকল হতে থাকে। হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানে হর্ষিতা
(The above story first appeared on LatestLY on Oct 22, 2025 08:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

