Tamil Nadu Road Accident Video: একসঙ্গে পরিবারের ৬ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনা সালেম-কোয়ম্বাটোর জাতীয় সড়কে
পিছন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে ট্রাকে। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে ট্রাকের ভিতরে ঢুকে যায়।
একসঙ্গে পরিবারের ৬ সদস্যের মর্মান্তিক মৃত্যু হল। বুধবার কাকভোরে তামিলনাড়ুর সালেম জেলায় ভয়াবহ দুর্ঘটনার (Tamil Nadu Road Accident) মুখোমুখি হয় ওই পরিবারের গাড়ি। ভোর তখন ৪টে। সালেম-কোয়ম্বাটোর জাতীয় সড়কে দাঁড় করানো ছিল একটি ট্রাক। পিছন থেকে দ্রুত গতিতে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে ট্রাকে। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে ট্রাকের ভিতরে ঢুকে যায়। দুর্ঘটনায় ওই গাড়িতে থাকা পরিবারের ৬ সদস্যেরই মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ দিল্লির ডামি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলছে
দেখুন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ...
VIDEO | Six members of a family killed after a minivan crashed into a truck on Salem-Coimbatore National Highway in Tamil Nadu earlier today. More details awaited. pic.twitter.com/UlbmX3BCNR
— Press Trust of India (@PTI_News) September 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 06, 2023 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

