Tahawwur Rana Extradited: তাহাব্বুর রানাকে ফিরিয়ে আনা মোদী সরকারের একটি ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য, বললেন অমিত শাহ

Tahawwur Rana Extradited: তাহাব্বুর রানাকে ফিরিয়ে আনা মোদী সরকারের একটি ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য, বললেন অমিত শাহ
Tahawwur Rana (Photo Credit: X/Screengrab)

মুম্বই সন্ত্রাসবাদী হামলার অভিযুক্ত তাহাব্বুর রানাকে বৃহস্পতিবার একটি বিশেষ বিমানে ভারতে আনা হচ্ছে। বুধবার জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। দিল্লিতে আনার পর রানাকে নির্দিষ্ট আইনে গ্রেফতার করবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এরপর তাকে পাতিয়ালা হাউস কোর্টে হাজির করানো হতে পারে। জানা গেছে রানাকে রাখা হবে তিহাড় জেলে।তাই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  ৬৪ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানাকে লস অ্যাঞ্জেলেসের 'মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে' রাখা হয়েছিল।

২০০৮ সালে মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাব্বুর রানার প্রত্যর্পণ চেয়েছিল ভারত। চলতি বছরের শুরুতে আমেরিকার সুপ্রিম কোর্ট তাতে অনুমোদন দেয়।  ২০০৯ সালে শিকাগোয় তাকে গ্রেফতার করে এফবিআই। পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যুক্ত ছিল রাণা। লস্কর-ই-তইবাকে সাহায্যের জন্যও অভিযুক্ত ছিল। সন্ত্রাসবাদী হামলার ঘটনায় আমেরিকায় ৩৫ বছরের কারাবাসের সাজা ভোগ করছে হেডলি।

জাতীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, রানাকে ভারতে আনার জন্য একটি বহু-এজেন্সি দল মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে সমস্ত কাগজপত্র এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

একটি বেসরকারি টিভি চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসবাদী হামলার অভিযুক্ত তাহাব্বুর রানাকে ফিরিয়ে আনা মোদী সরকারের কূটনীতির একটি বড় সাফল্য। তিনি বলেছেন যে ভারতের জনগণের সাথে যারা দুর্ব্যবহার করেছে তাদের সকলকে ফিরিয়ে আনা ভারত সরকারের দায়িত্ব। তাহাব্বুর রানাকে ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি করা দেশের জন্য একটি বড় কৃতিত্ব হতে চলেছে।

কী বললেন অমিত শাহঃ

 

(The above story first appeared on LatestLY on Apr 10, 2025 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).