UP: বিজেপি বিধায়কের সরকারি বাসভবনে যুবকের আত্মহত্যা, দরজা ভেঙে দেহ উদ্ধার
হজরতগঞ্জ এলাকায় বিজেপি বিধায়কের সরকারি ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
লখনউ: হজরতগঞ্জ এলাকায় বিজেপি বিধায়কের সরকারি ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। যুবকটি বিজেপি বিধায়ক (BJP MLA) যোগেশ শুক্লার মিডিয়া সেলে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর যুবকের নাম শ্রেষ্ঠা তিওয়ারি। আত্মহত্যার সময় তিনি তাঁর বান্ধবীর সঙ্গে ভিডিও কলে ছিলেন। যুবকের বান্ধবি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রোববার গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সূত্রে খবর, দুজনের মধ্যে অন্তত চার বছর ধরে সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। জানা গিয়েছে এদিন রাতে যুবকের বান্ধবি হজরতগঞ্জের ফ্ল্যাটে ছুটে গিয়েছিলেন তাঁকে বাঁচাতে। আরও পড়ুন: ED Raid : আর্থিক দুর্নীতির অভিযোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বেশ কিছু স্থানে তল্লাশি
পুলিশ সূত্রে আরও খবর, গতকাল রাতে তিওয়ারি বিধায়কের ফ্ল্যাটে একাই ছিলেন। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তদন্তের জন্য যুবকের বান্ধবীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।
(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 02:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

