Noida: ব্যক্তিগত শত্রুতার জের শিক্ষকের উপর গুলি চালালো দুই কিশোর
স্থানীয় ব্যক্তিরা শিক্ষকে হাসপাতালে নিয়ে যান...
নয়াদিল্লি: ব্যক্তিগত শত্রুতার জের ধরে ২৬ বছর বয়সী এক স্কুল শিক্ষকে (School Teacher) বুধবার সকালে গুলি (Shot) করে দুই কিশোর। পুলিশ সূত্রে খবর, সাকিপুর গ্রামের স্কুল থেকে প্রায় ১০০ মিটার দূরে সকাল ৯ টার দিকে ঘটনাটি ঘটে। কিশোর ওই শিক্ষকে লক্ষ্য করে গুলি চালায়, সৌভাগ্যক্রমে গুলিটি শিক্ষকের কানের পাশে লাগে। স্থানীয়রা শিক্ষকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর আহত শিক্ষক রাকিব হুসেনের অবস্থা এখন স্বাভাবিক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Guy Kicking Girl Viral Video: ঝামেলার জেরে কলেজ ক্যাম্পাসে তরুণীকে লাথি যুবকের, দেখুন ভাইরাল ভিডিও
পুলিশ সূত্রে খবর, মামলাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ অভিযুক্ত দুজনের অনুসন্ধান শুরু করেছে।
(The above story first appeared on LatestLY on Feb 14, 2024 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

