Reliance Jio Rs 999 Plan: রিলায়েন্স জিও ৯৮ দিনের নতুন প্ল্যান লঞ্চ করেছে, কি কি সুবিধা রয়েছে জেনে নিন

রিলায়েন্স জিও কোম্পানি তাদের গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে।

Reliance Jio Rs 999 Plan: রিলায়েন্স জিও ৯৮ দিনের নতুন প্ল্যান লঞ্চ করেছে, কি কি সুবিধা রয়েছে জেনে নিন
Representational Image (Photo Credits: Facebook)

নয়াদিল্লি: রিলায়েন্স জিও ৯৯৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। রিলায়েন্স জিও (Reliance Jio) ৯৯৯ টাকার রিচার্জ প্যাকে গ্রাহকরা সীমাহীন 5G অ্যাক্সেস পাবেন, গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাবেন এবং সীমাহীন 5G ডেটার সুবিধা পাবেন, যার বৈধতা ৯৮ দিনের।

নতুন প্ল্যানে আরও কী কী সুবিধা পাওয়া যাবে?

এই প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB ডেটা পাবেন। সঙ্গে আনলিমিটেড 5G ডেটার সুবিধাও পাওয়া যাবে। এর জন্য ব্যবহারকারীর অবশ্য 5G স্মার্টফোন থাকতে হবে এবং এটি 5G নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Jio-এর এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। প্রতিদিন ১০০টি বিনামূল্যের এসএমএস এবং সারা দেশে বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধা পাবেন। রিলায়েন্স জিও এই প্ল্যানে Jio ক্লাউড, Jio Cinema এবং Jio TV-তে অ্যাক্সেস পাবেন।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).