Rahul Gandhi Video: খতম, টাটা, গুডবাই- চারটে আইসক্রিম চেটেপুটে সাফ করলেন রাহুল গান্ধী

ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। পছন্দের খাওয়া দাওয়া এমনকি বিয়ের জন্যে কেমন মেয়ে পছন্দ তা নিয়েও বাক্যব্যায় করেছেন রাহুল।

Rahul Gandhi Video: খতম, টাটা, গুডবাই- চারটে আইসক্রিম চেটেপুটে সাফ করলেন রাহুল গান্ধী
Rahul Gandhi (Photo Credits: Instagram)

নয়া দিল্লি, ২৩ জানুয়ারিঃ কাশ্মীর থেকে কন্যাকুমারী কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) তার অন্তিম লগ্ন থেকে কিছু দূরত্বেই রয়েছে। পদযাত্রা ইতিমধ্যেই ৩৫০০ কিলোমিটার সম্পন্ন হয়েছে। হাজার হাজার মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। দেশজুড়ে কনকনে ঠাণ্ডাও দমাতে পারেনি এই পদযাত্রা। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র রাহুল গান্ধী এবং তার পদযাত্রার চর্চা। রবিবার রাজস্থানে এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বসেন ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi Video)।

আরও পড়ুনঃ  ‘আমি বিয়ে করব তখন…’, দেখুন কী বলেন রাহুল গান্ধী

ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। পছন্দের খাওয়া দাওয়া এমনকি বিয়ের জন্যে কেমন মেয়ে পছন্দ তা নিয়েও বাক্যব্যায় করেছেন রাহুল। সাক্ষাৎকার চলাকালীন তিনি জনান, আইসক্রিম তাঁর বড়ই পছন্দের খাবার। কংগ্রেস নেতার মুখ ফুটে বলতে দেড়ি, সঙ্গে সঙ্গে আইসক্রিম হাজির তাঁর সামনে (Rahul Gandhi Video)।

প্রিয় খাবার আইসক্রিমর ঝাঁপিয়ে পড়লেন রাহুল গান্ধী, দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Kamiya Jani (@kamiya_jani)

সঞ্চালিকা কামিয়া জৈনের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎকারের এক টুকরো দৃশ্য নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করেন সঞ্চালিকা নিজেই। যেখানে দেখা গিয়েছে, নিজের পছন্দের খাবার সামনে পেয়ে একাই চার চারটে আইসক্রিম চেটেপুটে সাফ করে দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi Video)। তাঁদের দুজনকেই পরিবেশন কর হয়েছে আইসক্রিম। হঠাৎ ফোন বাজায় উঠে জান সঞ্চালিকা। সেই সুযোগে দুজনের আইসক্রিম একাই খেয়ে ফেললেন রাহুল। কামিয়া আসতেই তাঁকে রাহুল গান্ধী শুনিয়ে দেয়, খতম, টাটা, গুডবাই’ নেটপাড়ায় এই ভিডিয়ো উঠে আসতেই হাসির রোল উঠেছে ভক্তমহলে।

 

(The above story first appeared on LatestLY on Jan 23, 2023 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).