Pahalgam Terror Attack: ভারতের ছ’দফা কূটনৈতিক বাণে বিপাকে পাকিস্তান? তড়িঘড়ি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী
জঙ্গিহানার দু'দিন কেটে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি কাশ্মীর। এখনও থমথমে রাস্তাঘাট। বন্ধ দোকানপাট।
নয়াদিল্লিঃ পহেলগাঁও গণ হত্যাকাণ্ডের (Pahalgam Terror Attack) প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। উগ্রপন্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র (Central Government)। অন্যদিকে প্রত্যাঘাতের আতঙ্কে পাকিস্তান (Pakistan)। সূত্রের খবর, বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের তরফে ডাকা হয়েছে বৈঠক। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠকে হাজির থাকবেন সে দেশের প্রশাসনিক নেতারা। বুধাবার ভারত সরকারের কিছু চূড়ান্ত সিদ্ধান্তের পরই তড়িঘড়ি বৈঠকে বসতে চলেছে পাকিস্তান। সেই সঙ্গে হাই অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃদ্ধি করা হয়েছে পাক নৌবাহিনীর মহড়ার মেয়াদ। শোনা গিয়েছে, ইতিমধ্যেই । কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির।
বৃহস্পতিতে বৈঠকে বসছে পাকিস্তান
অন্যদিকে ভারত সরকারের তরফে দফায় দফায় বৈঠক করা হয়েছে। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ৬ টি কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। অন্যদিকে আজ নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজর রয়েছে এই বৈঠকের দিকে। অন্যদিকে বাড়ানো হয়েছে ভারত-পাক সীমান্তের নিরাপত্তা। সীমান্ত এলাকায় প্রায় প্রতি একশো মিটার অন্তর মোতায়েন সেনা। চলছে কড়া নজরদারি। বাড়ানো হয়েছে কাশ্মীরের নিরাপত্তা। এলাকায় এলাকায় সেনা ছাউনি তৈরি করা হয়েছে। জঙ্গিহানার দু'দিন কেটে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি কাশ্মীর। এখনও থমথমে রাস্তাঘাট। বন্ধ দোকানপাট।
ভারতের ছ’দফা কূটনৈতিক বাণে বিপাকে পাকিস্তান?
🇵🇰🇮🇳 India will be given a strong response. Pakistan's National Security Committee meeting is being held today following India's suspension of the Indus Waters Treaty, closure of the Wagah border, and downsizing of diplomatic staff. pic.twitter.com/CohBQCxxat
— NOVEXA (@Novexa24) April 24, 2025
(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 12:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

