Bihar Cylinder Blast: ছট পূজার ঘাটে মর্মান্তিক ঘটনা, গ্যস বেলুন ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৮

ছট পূজার ঘাটে গ্যাস বেলুন ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder Explodes) একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

Bihar Cylinder Blast: ছট পূজার ঘাটে মর্মান্তিক ঘটনা, গ্যস বেলুন ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৮
Representational Image (File Photo)

বিহার: ছট পূজার ঘাটে মর্মান্তিক ঘটনা। পূজার দিন গ্যাস বেলুন ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder Explodes) একজন নিহত ও আটজন আহত হয়েছেন। সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের পাকাদিয়া গ্রামের ছট ঘাটে। দুর্ঘটনার পরই স্থানীয় পুলিশ ৯ জনকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। আরও পড়ুন:  Jaynagar TMC Leader Murder Case: জয়নগরে বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ অভিযুক্ত

নিহত ও আহতরা হলেন প্রশান্ত শর্মা (১৭), বিশাল কুমার (৮), রওশন কুমার (১৪), সুরজ কুমার (৩০), অঙ্কিত কুমার (৭), পাপ্পু কুমার (১৩), পল্লবী কুমারী (১৫), কিরণ কুমারী (১৪) এবং বিশাল কুমার (১৭)।

(The above story first appeared on LatestLY on Nov 20, 2023 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).