Bharat Mandapam: ভারত মণ্ডপমের বাইরে বসানো ফোয়ারা থেকে ১৫ লক্ষ টাকার নজল চুরি
জি২০ সম্মেলনের আয়োজন স্থল ভারত মন্ডপমের বাইরে বসানো ফোয়ারা থেকে ১৫ লক্ষ টাকা মূল্যের নজল (Nozzles) চুরি গিয়েছে।
নয়াদিল্লি: জি২০ সম্মেলনের আয়োজন স্থল ভারত মন্ডপমের বাইরে বসানো ফোয়ারা থেকে ১৫ লক্ষ টাকা মূল্যের নজল (Nozzles) চুরি গিয়েছে। গত সেপ্টেম্বর মাসে জি২০ সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষে সেজে উঠেছিল দিল্লি শহর। রাজধানী জুড়ে বহু জায়গায় ফোয়ারা থেকে শুরু করে লাইটিং বসানো হয়। কিন্তু জি২০ সম্মেলন শেষ হতে না হতেই চুরি গেল বহু মূল্যের জিনিষ। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD) আধিকারিকদের মতে, স্টেইনলেস স্টিলের তৈরি এক একটি নজলের দাম ৪০০০ টাকা ৷ ভারত মণ্ডপমের (Bharat Mandapam) বাইরের ফোয়ারা থেকে ২৪টি নজল চুরি হয়েছে এবং দিল্লি গেটে ফোয়ারা থেকে ১২টি নজল চুরি হয়েছে৷
দেখুন
🚨 Nozzles worth 15 lakh had been stolen from recently installed fountains outside G20 venue Bharat Mandapam. 🙏 pic.twitter.com/QadI0Spwoy
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 11, 2023
(The above story first appeared on LatestLY on Oct 11, 2023 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

