Nagpur Shocker: স্ত্রী রান্না না করায় এলপিজি সিলিন্ডারে আগুন জ্বালিয়ে স্ত্রী সহ শিশুদের মেরে ফেলার হুমকি, গ্রেফতার রেলকর্মী
রান্নার গ্যাসের রেগুলেটর পাইপটি খুলে দিয়ে হাতে ম্যাচের কাঠি দিয়ে বিস্ফোরণের হুমকি দিচ্ছিলেন রেলকর্মী।
নাগপুর: ওম নগরের জগনাদে চকের ৪৬ বছর বয়সী রঞ্জন শাও তাঁর স্ত্রী (Wife) এবং দুই সন্তানকে তাঁদের অ্যাপার্টমেন্টে বন্দী করে রেখে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন। স্ত্রী রান্না করতে অস্বীকার করায় (Refuses to Cook) তিনি এমন কাণ্ড ঘটান বলে অভিযোগ। রঞ্জন তাঁদের আটকে রেখে ঘরের এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের হুমকি দিতে থাকে। অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে, এবং রঞ্জণকে গ্রেফতার করে।
সূত্রে খবর, রঞ্জন রেলওয়ে সমবায় ব্যাঙ্কে হেড ক্লার্ক হিসাবে কর্মরত। তিনি রান্নার গ্যাসের রেগুলেটর পাইপটি খুলে দিয়ে হাতে ম্যাচের কাঠি দিয়ে জ্বালানোর হুমকি দিয়ে যাচ্ছিলেন। অ্যাপার্টমেন্টে বিল্ডিংয়ে প্রায় ৫০ জন বাসিন্দা রয়েছেন। এই ঘটনা তাঁদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলেছিল। রঞ্জন অ্যাপার্টমেন্টে ২০০৯ সাল থেকে তাঁর স্ত্রী মীনু এবং তাঁদের দুই সন্তানের সঙ্গে বসবাস করছে।
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

