Haryana Fire: মর্মান্তিক! বাড়িতে আগুন লেগে মৃত্যু দু বছরের শিশুর

শনিবার হরিয়ানার পঞ্চকুলায় সেক্টর ১০-এ একটি বাড়িতে আগুন লাগে। সেই আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছে ওই খুদে।

Haryana Fire: মর্মান্তিক! বাড়িতে আগুন লেগে মৃত্যু দু বছরের শিশুর
প্রতীকী ছবি

পঞ্চকুলা, ২৪ ডিসেম্বরঃ বাড়িতে আগুন লেগে মৃত্যু হল বছর দুইয়ের এক শিশুকন্যার। শনিবার হরিয়ানার (Haryana) পঞ্চকুলায় সেক্টর ১০-এ একটি বাড়িতে আগুন লাগে। সেই আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছে ওই খুদে।

আরও পড়ুনঃ তামিলনাড়ুর রামেশ্বরমে মাছ ধরার বোটে ভয়াবহ আগুন, দেখুন ভিডিও

পুলিশ সূত্রে খবর, সেক্টর ১০-এর ওই আবাসনের দ্বিতীয় তলায় ছিল পরিচারকদের ঘর। আর সেই ঘরেই আগুন লেগেছিল। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে জ্ঞান হারিয়ে মেঝেতেই পরে ছিলেন মা এবং তাঁর একরত্তি মেয়ে। আবাসিকরা বিল্ডিংয়ে আগুন লাগার খবর দেন পুলিশে। দমকল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেখেন আবাসন থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে এনে অজ্ঞান অবস্থায় মহিলা এবং তাঁর খুদে মেয়েকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু খুদেকে প্রাণে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেন। মায়ের চিকিৎসা চলছে।

(The above story first appeared on LatestLY on Dec 24, 2023 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).