Delhi Robbery: প্রকাশ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে ৩৫ লক্ষ টাকা লুট, পুলিশের জালে কুখ্যাত ডাকাত দল
এছাড়া বন্দুক এবং কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। শহরে বিভিন্ন জায়গায় বাইক চুরির সঙ্গে যুক্ত এই দল।
নয়াদিল্লিঃ প্রকাশ্যে রাস্তায় ডাকাতি (Robbery)। ব্যবসায়ীর মাথায় বন্দুক (Gun) ঠেকিয়ে ৩৫ লক্ষ টাকা লুট। গ্রেফতার চার। ঘটনাটি ঘটেছে খোদ রাজধানীর চাঁদনি চকের কাত্রা নীল এলাকায়। গত ২ জুন রাস্তায় বন্দুকবাজেদের খপ্পরে পড়েন এক ব্যক্তি। বন্দুকের ভয় দেখিয়ে তাঁর থেকে ৩৫ লক্ষ টাকা নিয়ে পালায় আততায়ীরা। এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চারজনকে গ্রেফতার কওরে পুলিশ। এই বিষয়ে দিল্লি পুলিশের ডিসিপু রাজা বান্থিয়া বলেন, "আমরা চারজনকে গ্রেফতার করেছি। তাদের থেকে প্রায় পুরো টাকাটা উদ্ধার করা হয়েছে। এছাড়া বন্দুক এবং কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। শহরে বিভিন্ন জায়গায় বাইক চুরির সঙ্গে যুক্ত এই দল। ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
প্রকাশ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে ৩৫ লক্ষ টাকা লুট, পুলিশের জালে কুখ্যাত ডাকাত দল
#WATCH | Delhi: A man was robbed of Rs 35 lakhs at gunpoint in the Katra Neel area of Chandni Chowk on June 2.
Raja Banthia, DCP, says, " The culprits had inspected the area before...based on that, they had inputs. They carried out a robbery here and fired shots. They threatened… pic.twitter.com/DBFIW4rv2T
— ANI (@ANI) June 4, 2025
(The above story first appeared on LatestLY on Jun 04, 2025 04:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

