Instagram followers: স্ত্রীর ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা বেশি হওয়াই ঈর্ষা স্বামীর, লং ড্রাইভে নিয়ে গিয়ে সন্তানদের সামনেই খুন
লখনউ শহরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। ৩৭ বছর বয়সী এক ব্যক্তি তাঁর স্ত্রীকে দুই সন্তানের সামনে শ্বাসরোধ করে হত্যা করেছে।
উত্তর প্রদেশ: লখনউ শহরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। ৩৭ বছর বয়সী এক ব্যক্তি তাঁর স্ত্রীকে দুই সন্তানের সামনে শ্বাসরোধ করে হত্যা করেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত রিপোর্ট অনুসারে তার স্ত্রীর অনেক ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল (Insta followers) , এই বিষয়টি নিয়ে ওই ব্যক্তি হীনমন্যতায় (Inferiority Complex) ভুগতেন। অভিযুক্ত মনে করতেন যে তার অনুপস্থিতিতে তার স্ত্রীর ইন্সটাগ্রামের ওই ফলোয়াররা তাঁদের বাড়িতে আসবে। জিজ্ঞাসাবাদের সময়, লোকটি পুলিশকে জানিয়েছে, যে সে তার স্ত্রীকে সন্দেহ করত, সেই সন্দেহের বশেই তাঁকে খুন করেছে।
পুলিশের সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার (১৩ আগস্ট) সকালে। দম্পতি এবং তাদের বাচ্চারা রায়বেরেলিতে ভ্রমণে বের হয়েছিল।কিন্তু স্বাভাবিক রুট না নিয়ে লোকটি গাড়িটিকে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ঘুরিয়ে দেয়। ভোর ৫টার দিকে সুলতানপুরের মুজেশ মোড়ের কাছে অভিযুক্ত গাড়ি থামিয়ে স্ত্রীর সঙ্গে তুমুল কথা কাটাকাটি শুরু করে। দুজনের মধ্যে ঝগড়া বেড়ে যাওয়ার সময় লোকটি রাগের মাথায়, তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। অভিযুক্ত একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মালিক, তাঁর স্ত্রী ছিলেন একজন গৃহকর্মী। দম্পতি তাদের ১২ বছরের মেয়ে এবং ৫ বছরের ছেলের সঙ্গে লখনউয়ের পাড়া এলাকায় থাকতেন। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
(The above story first appeared on LatestLY on Aug 14, 2023 04:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

