Man Dies of Heart Attack in Bhiwani: রামলালার প্রাণপ্রতিষ্ঠা উৎসব উদযাপনে রামলীলায় অভিনয়ের সময় হার্ট অ্যাটাকে মৃত্যু, দেখুন ভিডিও

হার্ট অ্যাটাকে মঞ্চে পড়ে গেলেন হনুমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা, তবুও দর্শকদের হাততালি থামেনি, তাঁরা ভাবলেন অভিনয়েরই অংশ।

Man Dies of Heart Attack in Bhiwani: রামলালার প্রাণপ্রতিষ্ঠা উৎসব উদযাপনে রামলীলায় অভিনয়ের সময় হার্ট অ্যাটাকে মৃত্যু, দেখুন ভিডিও
Man Dies of Heart Attack (Photo Credit: X)

হরিয়ানা: রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠার দিন রামলীলায় হনুমানের ভূমিকায় অভিনয় করার সময় মঞ্চে এক ব্যক্তি হার্ট অ্যাটাক (Heart Attack)-এ মারা যান। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ভিওয়ানির জৈন চক এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম হরিশ মেহতা। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উদযাপনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আরও পড়ুন: UttarPradesh : নাবালিকাকে খুনের অভিযোগ উত্তরপ্রদেশে, তদন্তে পুলিশ

রেকর্ড করা একটি ভিডিওতে হরিশকে ভগবান হনুমানের পোশাকে নাচতে দেখা যায়, হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। কিন্তু কেউ তা বুঝতে পারেননি, কারণ দর্শকরা ভেবেছিলেন তাঁর এই পড়ে যাওয়াটা আসলে অভিনয়ের একটা অংশ। বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর মানুষ সেটি বুঝতে পেরে এগিয়ে আসেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দেখুন ভিডিও 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).