Uttar Pradesh Shocker: ফেসবুক লাইভে বিষ খেয়ে আত্মহত্যা যুবকের, তদন্ত চলছে

যুবক তাঁর নিয়োগকর্তা এবং একজন পুলিশ সাব-ইন্সপেক্টরের নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার পথ বেঁছে নিচ্ছেন বলে ফেসবুক লাইভে জানান।

Uttar Pradesh Shocker: ফেসবুক লাইভে বিষ খেয়ে আত্মহত্যা যুবকের, তদন্ত চলছে
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

উত্তরপ্রদেশ: ঠাকুরগঞ্জ এলাকার এক যুবক ফেসবুক লাইভে (Facebook Live) বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। রজনীশ রাওয়াত নামে ব্যক্তি ফেসবুকে অভিযোগ করেন, তাঁর নিয়োগকর্তা এবং একজন পুলিশ সাব-ইন্সপেক্টরের দ্বারা নির্যাতনের শিকার হয়ে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: Fire: মোদীর শপথ গ্রহণ উদযাপন করতে গিয়ে বিপত্তি, আগুন লাগল বিজেপি পার্টি অফিসে

পুলিশের ডেপুটি কমিশনার দুর্গেশ কুমার বলেছেন, আইপিসির ধারা ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা), ৩২৩ (আঘাত সৃষ্টি করা) এবং ১৪৭ (দাঙ্গা) এর অভিযোগে এসআই কুলদীপ, রামু এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। নিহতের স্ত্রীর অভিযোগে সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন আমরা বিশদে তদন্ত করছি

(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 09:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).