Uttar Pradesh Shocker: বিবাদের জেরে স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মহত্যা করলেন যুবক

স্ত্রী ও দুই ছেলেকে খুন করে আত্মহত্যা (suicide) করলেন যুবক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়া জেলার দেবদিহ গ্রামে ঘটনাটি ঘটেছে।

Uttar Pradesh Shocker: বিবাদের জেরে স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মহত্যা করলেন যুবক
Suicide (Representational Image) (Photo Credit: X)

উত্তরপ্রদেশ: স্ত্রী ও দুই ছেলেকে খুন করে আত্মহত্যা (suicide) করলেন যুবক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়া জেলার বাঁশডিহ থানার অন্তর্গত দেবদিহ গ্রামে ঘটনাটি ঘটেছে। স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর  ৩৫ বছর বয়সী শ্রাবণ রাম একটি গাছে ঝুলে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শ্রাবণ তার স্ত্রী এবং তার সন্তানদের নির্মমভাবে হত্যা করার পর সেখান থেকে ছুটে পালিয়ে যায়। গেছে। আশপাশের এলাকায় তল্লাশি করে পুলিশ একটি বাগানে গাছের ডালে শ্রাবনের ঝুলন্ত দেহ দেখতে পায়। আরও পড়ুন: Congo : অতিবৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, কঙ্গোতে মৃত ১৪

বালিয়ার পুলিশ সুপার (এসপি) এস আনন্দ জানিয়েছেন, ঘটনাটি শ্রাবণ রাম এবং তাঁর স্ত্রীর মধ্যে পুরানো বিরোধের জেরে বলে মনে করা হচ্ছে। রামের ভাই পুলিশকে জানিইয়েছিলেন, রাম এবং তাঁর স্ত্রীর বৈবাহিক জীবন বেশ কয়েক বছর ধরে সমস্যায় পড়েছিল, যার ফলে আগের আদালতে মামলা হয়েছিল। প্রায় ১৮ মাস আগে একটি সমঝোতা হয়েছিল তারপর তাঁরা আবার একসঙ্গে বসবাস শুরু করেছিলেন।কিন্তু দম্পতি ঝগড়া করতে থাকে এবং তাদের বিবাদ বাড়তে থাকে, যার ফলে এই ঘটনা ঘটে। এসপি আরও জানান, তদন্ত চলছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(The above story first appeared on LatestLY on Dec 12, 2023 10:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).