Madhya Pradesh: আশীর্বাদের ৬ মাস পর গাছে ঝুলন্ত অবস্থায় যুগলের দেহ উদ্ধার, ভাইরাল সুইসাইড নোট

একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে,তাতে লেখা তাঁদের যেন একইসঙ্গে দাহ করা হয়।

Madhya Pradesh: আশীর্বাদের ৬ মাস পর গাছে ঝুলন্ত অবস্থায় যুগলের দেহ উদ্ধার, ভাইরাল সুইসাইড নোট
প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বারওয়ানিতে মাস ছয়েক আগে বাগদান (Engagement) হওয়া যুগলের মৃতদেহ উদ্ধার। যুগলের রেখে যাওয়া একটি সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার হয়েছে, যাতে লেখা তাঁদের যেন একইসঙ্গে দাহ করা হয়। স্থানীয় সূত্রে খবর, দু'জনই একদিন আগে নিখোঁজ হয়েছিল। শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ধাবাবাওয়াদি গ্রামের পাহাড়ি বনাঞ্চলে তাঁদের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ স্টেপওয়েলের জঙ্গলে পাওয়া গিয়েছে। এফএসএল দলও ঘটনাস্থলে পৌঁছেছিল। সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোটটি ভাইরাল হচ্ছে। এ ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

বারওয়ানি জেলার সুস্টিখেদা গ্রামের যুবক মুকেশ কয়েক মাস আগে নাবালিকার সঙ্গে বাগদান করেন। বাগদানের পর বারওয়ানিতে ভাড়া বাড়িতে থাকতেন দুজনেই। শনিবার বিকেলে মুকেশের ভাগ্নে দীপক তাঁর ঘরে পৌঁছালে তাঁদের দুজনকে সেখানে পাওয়া যায়নি। দীপকের ঘরে একটি চিঠি পাওয়া যায়। পরিবার থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তল্লাশি শুরু করে। তল্লাশি চালিয়ে পুলিশ জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁদের মৃতদেহ উদ্ধার করে।

(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 04:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).