Maharashtra: সহবাস সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করতেই তরুণীকে খুন

মৃত মহিলা তাঁর সহবাস সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই নিয়ে দুজনের মধ্যে তুমুল অশান্তি হয়। ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্যে তরুণীর উপর চাপ সৃষ্টি করতে থাকেন সঙ্গী। রাজি না হওয়ায় তরুণীকে খুন করেছেন যুবক।

Maharashtra: সহবাস সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করতেই তরুণীকে খুন
Photo Credit: Twitter@DailyhuntApp

পালঘর, ১২ সেপ্টেম্বরঃ সহবাস সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করতেই তরুণীকে খুন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলায়। ২৮ বছরের তরুণীকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে সহবাস সঙ্গীকে। পালঘরের ভাসাই এলাকা নিবাসী অভিযুক্তকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ব্যস্ত রাস্তায় প্রকাশ্য দিবালোকে ছিনতাই, দেখুন ভাইরাল সিসিটিভি ফুটেজ

পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনাটি ৯-১২ অগাস্টের মধ্যে ঘটেছে। গত ১৪ অগাস্ট তরুণীর নিখোঁজের মামলা দায়ের করে তাঁর পরিবার। তদন্তে পুলিশ জানতে পারে, মৃত মহিলা তাঁর সহবাস সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই নিয়ে দুজনের মধ্যে তুমুল অশান্তি হয়। ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্যে তরুণীর উপর চাপ সৃষ্টি করতে থাকেন সঙ্গী। কিন্তু সেই অভিযোগ তুলতে রাজি না হওয়ায় তরুণীকে খুন করেছেন যুবক, পুলিশের প্রাথমিক তদন্তে এমন তথ্যই উঠে আসছে।

তরুণীর দেহের খোঁজ এখনও মেনেনি। খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশে প্রতিবেশী শহর গুজরাটের ভাপিতে তরুণীর দেহ ফেলে এসেছেন যুবক। খোঁজ চলছে মৃতদেহের।

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সোমবার ভারতীয় দণ্ড বিধির অধীনে ৩০২ (খুন), ২০১ (প্রমাণ লোপাটের চেষ্টা) ধারায় মামলা দায়ের হয়েছে।

(The above story first appeared on LatestLY on Sep 12, 2023 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).