Leopard Viral Video: মাঝরাতে থানায় 'অভিযোগ' জানাতে হাজির চিতাবাঘ, তারপর? দেখুন ভাইরাল ভিডিয়ো
এই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।
নয়াদিল্লিঃ মাঝরাতে থানার (Police Station) দরজা (Door)খোলা। আর সেই সুযোগে থানার ভিতরে ঢুকে পড়ল চিতাবাঘ (Leopard)। ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন থানার কর্মীরা। ভাইরাল (Viral) হল সেই মুহূর্তের ভিডিয়ো (Video)। ভাইরাল ভিডিয়ো দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে নীলগিরির নাদুভট্টম থানায়। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি শেয়ার করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, থানার মূল দরজা দিয়ে বিনা বাধায় থানার ভিতরে ঢুকছে চিতাবাঘটি। সেই সময় ওই ঘরের মধ্যে বসেছিলেন এক পুলিশকর্মী। তবে চিতাবাঘটি তাঁর উপস্থিতি লক্ষ্য করেনি। এরপর দেখা যায় ধীরে ধীরে ঘরের মধ্যে থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল বাঘটি। তার পিছন পিছন নিঃশব্দে বেরিয়ে আসেন ওই কনস্টেবল। ভাগ্যের জোরে প্রাণে বাঁচেন তিনি।
মাঝরাতে থনার ভিতরে ঢুকে পড়ল চিতাবাঘ, ভাইরাল সিসিটিভি ফুটেজ
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আঁতকে উঠছেন নেটিজনেরা।কেউ কেউ আবার মজার ছলে ভাইরাল ভিডিয়োর নীচে লিখেছেন, "মাঝরাতে থানায় অভিযোগ জানাতে এসেছিল বাঘটি।" এই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। বাঘটিকে খুঁজে বের করার জন্য খবর দেওয়া হয়েছে বনদফতরে। মনে করা হচ্ছে থানা সংলগ্ন বনাঞ্চল থেকে বেরিয়ে এসেছিল বাঘটি।
মাঝরাতে থানায় হাজির চিতাবাঘ, তারপর? দেখুন ভাইরাল ভিডিয়ো
A Leopard decided to inspect the Naduvattam Police Station in Nilgiris. Hats off to the police person on duty who calmly closed the door and called forest officials. No one was hurt. Leopard went back safely to the forest #wildlife #TNForest pic.twitter.com/WEtXgW36kI
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 29, 2025
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

