Arrested: কেনিয়ার মহিলার পেট থেকে ১৪ কোটি টাকার কোকেন উদ্ধার, গ্রেফতার

মহিলার পেট থেকে ১.৪ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে।

Arrested: কেনিয়ার মহিলার পেট থেকে ১৪ কোটি টাকার কোকেন উদ্ধার, গ্রেফতার
Cocaine Capsules (Photo Credit: X)

নয়াদিল্লি: চেন্নাই বিমানবন্দরে এক কেনিয়ার মহিলাকে (Kenya Woman) গ্রেফতার করেছে কাস্টমস বিভাগের কর্মকর্তারা। মহিলা ৯০টি ক্যাপসুল কোকেন (Cocaine)  গিলে নিয়ে কেনিয়া থেকে চান্নাই পৌঁছন। ক্যপসুলগুলির আনুমানিক মূল্য ১৪.২ কোটি টাকা। সূত্রে খবর, গত ৭ ডিসেম্বর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে চেন্নাইয়ে আসেন ওই মহিলা। চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport) তাঁকে গ্রেফতার করা হয়।গোপন তথ্যের ভিত্তিতে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট তাঁকে থামিয়ে দিয়েছিল। তাঁকে তল্লাশি করা হলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।পরে মহিলার একটি এক্স-রে পরীক্ষা করে দেখা যায় যে তাঁর পেটে ৯০টি খুব ঘন বস্তু রয়েছে। তাঁর কাছ থেকে মোট ১.৪ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। মহিলাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

১.৭ কেজি ২৪ ক্যারেট সোনা উদ্ধার

চেন্নাই বিমানবন্দরের আরও একটি ঘটনা সামনে এসেছে, এক যাত্রীকে ১.৭ কেজি ২৪ ক্যারেট সোনা পাচারে সাহায্য করার জন্য এয়ার ইন্ডিয়ার একজন কেবিন ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চেন্নাই পৌঁছানোর সময় কেবিন ক্রু সদস্য এবং যাত্রীকে আধিকারিকরা ধরে ফেলেন।

(The above story first appeared on LatestLY on Dec 17, 2024 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).