Karnataka: মদ্যপ ব্যক্তির যৌন লালসার শিকার ৬ বছরের শিশুকন্যা

Karnataka: মদ্যপ ব্যক্তির যৌন লালসার শিকার ৬ বছরের শিশুকন্যা
প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

বেঙ্গালুরু, ৩০ জানুয়ারিঃ মদ্যপ ব্যক্তির (Drunk Man) যৌন লালসার শিকার ৬ বছরের শিশুকন্যা। কর্ণাটকের (Karnataka) তুমাকুরু জেলায় এক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুমাকুরুর ত্রয়ম্বকেশ্বরী নগর এলাকায়। অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা শিশুটিকে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ মদের আসরে ইউটিউবারকে পিটিয়ে খুন

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পবন (২৩) শিশুটিকে তাঁর বাড়ির সামনে খেলা করতে দেখেন। তিনি লক্ষ্য করেন, বাড়ির ভিতরে কেউ নেই। সেই সুযোগে বাচ্চাটিকে কোলে তুলে বাড়ির ভিতরে নিয়ে যায়। আর সেখানেই তাকে ধর্ষণ করেন পবন।

জানা গিয়েছে, শিশুটির তারস্বরে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। জড়ো হয়েছিলেন পথচলতি মানুষেরাও। বাড়িতে ঢুকে অভিযুক্ত মদ্যপ ব্যক্তিকে মারধর করে সকলে মিলে। উদ্ধার করে শিশুটিকে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে গ্রেফতার করে পবনকে। পুলিশ আরও জানাচ্ছে, ৬ বছরের শিশুকে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত পবন একজন মাতাল। মদ্যপ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সে। ছোট বাচ্চাদের রাস্তায় দেখে তাঁদের 'টার্গেট' করত। পুলিশের এও অনুমান, এই ধরনের কাণ্ড আগেও ঘটিয়েছে অভিযুক্ত।

(The above story first appeared on LatestLY on Jan 30, 2024 06:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).