Jharkhand: স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ, এফআইআর দায়ের দ্বাদশ শ্রেণির ছাত্রীর
রাঁচির এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছে দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া। ছাত্রীকে বাড়িতে ডেকে তাঁর উপর দীর্ঘ দিন ধরে শারীরিক নির্যাতন চালাচ্ছিলেন অভিযুক্ত।
রাঁচি, ২৫ অগাস্টঃ আবারও স্কুল শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ। দ্বাদশ শ্রেণির ছাত্রীর উপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চালিয়েছেন তারই স্কুলের এক শিক্ষক। নির্যাতনের মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাইরাল করার হুমকি দিয়ে ছাত্রীর মুখ বন্ধ করে রেখেছিল অভিযুক্ত। ঝাড়খণ্ড (Jharkhand) রাঁচির এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছে দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া। অভিযুক্ত শিক্ষকের নাম সমীধ কাশ্যপ। ছাত্রীকে বাড়িতে ডেকে তাঁর উপর দীর্ঘ দিন ধরে শারীরিক নির্যাতন চালাচ্ছিলেন অভিযুক্ত।
শেষমেশ বাধ্য হয়ে আর সহ্য করতে না পেরে পরিবারকে সমস্তটা জানায় নির্যাতিতা। শিক্ষকের বিরুদ্ধে স্কুলে ধর্ষণের চেষ্টার অভিযোগ জানায় তাঁর মা। শিক্ষকের বিরুদ্ধে থানাতে এফআইআর দায়ের করে সে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর কিছু মেডিক্যাল পরীক্ষা করা হয়। যাতে নির্যাতনের প্রমাণ স্পষ্ট।
ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩৫৪ এবং ৩২৩ ধারায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব ঘটনার চরম নিন্দা করেছেন। তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
(The above story first appeared on LatestLY on Aug 25, 2023 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

