Jammu Car Accident: বৈষ্ণো দেবীর দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনা, টেম্পো উলটে মৃত ১ শিশু,আহত ৩
শুক্রবার সকালে জম্মুতে কাটরার শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দির দর্শন সেরে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল টেম্পোটি। ভোর সাড়ে ৫টা নাগাদ যাত্রী বোঝাই টেম্পো কাটরার কাছে একটি খাদে পড়ে যায়।
কাটরা, ১০ নভেম্বরঃ বৈষ্ণো দেবীর (Shri Mata Vaishno Devi Shrine) দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনা। গাড়ি উলটে মৃত্যু ১ শিশুর। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার সকালে জম্মুতে কাটরার শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দির দর্শন সেরে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল টেম্পোটি। ভোর সাড়ে ৫টা নাগাদ যাত্রী বোঝাই টেম্পো কাটরার কাছে একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনার মুখে পড়ে তীর্থযাত্রী বোঝাই টেম্পটি। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে মোট ৮ জন যাত্রা করছিলেন সেই সময়ে। যাদের মধ্যে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কাটরা পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা হয়েছে আহতদের...
Katra: 1 killed, 3 injured as vehicle in which they were traveling skidded off the road near Katra. All are from Delhi and were on pilgrimage to Shri Mata Vaishno Devi Shrine. pic.twitter.com/pyCXeH1A99
— JAMMU LINKS NEWS (@JAMMULINKS) November 10, 2023
(The above story first appeared on LatestLY on Nov 10, 2023 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

