India Beats Bangladesh: বিরাট ঝড়ে বেসামাল বাংলাদেশ, হারল ৭ উইকেটে

প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। পাল্টা ব্যাট করতে নেমে ৪১ ওভার তিন বলের মধ্যে তিন উইকেট হারিয়ে ২৬১ রান করে ভারত।

India Beats Bangladesh: বিরাট ঝড়ে বেসামাল বাংলাদেশ, হারল ৭ উইকেটে
Photo Credits: ANI

পুনে: পুনের (Pune) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Maharashtra Cricket Association Stadium) মাঠে বিশ্বকাপের ম্যাচ (ICC Men's Cricket world cup 2023) খেলতে নেমে বাংলাদেশকে (Bangladesh) কার্যত উড়িয়ে দিল ভারত (India)। ৮ ওভার তিন বল বাকি থাকতেই ৭ উইকেটে হারিয়ে দিল প্রতিবেশী দেশকে (India beats Bangladesh)।

প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। পাল্টা ব্যাট করতে নেমে ৪১ ওভার তিন বলের মধ্যে তিন উইকেট হারিয়ে ২৬১ রান করে ভারত।

সত্যি কথা বলতে আজকে পুনের স্টেডিয়ামে বিরাট কোহলির (Virat Kohli) অপরাজিত ১০৩ রানের দুর্দান্ত ইনিংস ভারতের জয় অনেক সোজা করে দেয়। ফলস্বরূপ ম্যান অফ দ্য ম্যাচের (Player of the Match)  পুরস্কারও আসে তাঁর ঝুলিতে। আরও পড়ুন: Neymar Injury Update: ভারত সফরে আসছেন না নেইমার! হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছেন ব্রাজিল তারকা, সারতে ৯ মাস

(The above story first appeared on LatestLY on Oct 19, 2023 11:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).