Delhi Violence: দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষে চলল ৬০ রাউন্ড গুলি, তরুণীর গায়ে লাগল গুলি, উত্তেজনা ছড়াল এলাকায়

গোষ্ঠী সংঘর্ষে উত্তাল দিল্লি। জানা যাচ্ছে, শনিবার উত্তর পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬০ রাউন্ড গুলি চলেছে।

Delhi Violence: দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষে চলল ৬০ রাউন্ড গুলি, তরুণীর গায়ে লাগল গুলি, উত্তেজনা ছড়াল এলাকায়

গোষ্ঠী সংঘর্ষে উত্তাল দিল্লি (Delhi)। জানা যাচ্ছে, শনিবার উত্তর পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬০ রাউন্ড গুলি চলেছে। আর এই গুলি বিনিময়ে আহত হয়েছে এক তরুণী। ঘটনাস্থলে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ পৌঁছেছে। থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে আহত তরুণীর বুকে গুলি লেগেছে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই ব্যক্তির মধ্যে বচসা থেকে এই ঝামেলা হয়েছে। ২০ থেকে ৩০ জন লোক এসে এলাকায় ঝামেলা করে। ৩০ ফুট দুরত্বে এক তরুণী বারান্দায় দাঁড়িয়ে ছিল। তাঁর গায়ে গুলি লাগে। প্রায় ৬০ রাউন্ড গুলি চলে। পুলিশ এসে ২০-৩০টি লাইভ কার্তুজ উদ্ধার করেছে। এলাকাবাসীরা আতঙ্কে আছে। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে। কিন্তু পুলিশ দেখেই হামলাকারীরা পালিয়ে গিয়েছে।

(The above story first appeared on LatestLY on Oct 19, 2024 10:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).