Gurugram Shocker: গুরুগ্রামের ফার্মহাউসে জন্মদিনের পার্টিতে খুন, দেখুন ভাইরাল ভিডিও

গুরুগ্রামের খামারবাড়িতে জন্মদিনের পার্টিতে খুন...

Gurugram Shocker: গুরুগ্রামের ফার্মহাউসে জন্মদিনের পার্টিতে খুন, দেখুন ভাইরাল ভিডিও
Gurugram Birthday Party (Photo Credit: X)

মুম্বই: গুরুগ্রামের ফার্মহাউসে (Farmhouse) জন্মদিনের পার্টি (Birthday Party) হিংসাত্মক মোড় নিলো। বালিয়াওয়াস গ্রামে একটি ফার্মহাউসের গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কিছু স্থানীয় যুবক কলেজ পড়ুয়াদের উপর হামলা করে। পুলিশ সূত্রে খবর, ছাত্রদের উদ্ধার করতে গিয়ে প্রবীণ কুমার নামের এক ব্যক্তি নিহত হন, তিনি খামারবাড়ি গার্ডেনের অপারেটর (Farmhouse Operator) ছিলেন। নিহত প্রবীণ হামলার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। আরও সাতজনক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন: HC On Non Hindus In Mandir: পালানি মন্দির পিকনিক স্পট নয়, অহিন্দুদের মন্দিরের পতাকা পেরিয়ে যেতে নিষেধাজ্ঞা জারি করল মাদ্রাজ হাইকোর্ট (দেখুন টুইট)

সাতজন আহতের মধ্যে একজন গজেন্দর এইমস-দিল্লির আইসিইউতে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি শনিবার রাতে ঘটে। একদল যুবক জন্মদিনের পার্টি উদযাপন করতে ওই খামারবাড়িতে এসেছিলেন, তাঁরা গাড়ি পার্কিং নিয়ে কিছু স্থানীয়দের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন।

দেখুন 

(The above story first appeared on LatestLY on Jan 31, 2024 10:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).