Gold Price Today: ফের বাড়ল সোনার দাম, মঙ্গলে কত সোনালী ধাতুর দর?

এই সময় সোনায় বিনিয়োগ করা ভাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Gold Price Today: ফের বাড়ল সোনার দাম, মঙ্গলে কত সোনালী ধাতুর দর?
Gold. (Photo Credits: X)

নয়াদিল্লিঃ সোমবার একটু কমলেও মঙ্গলে ফের অমঙ্গল। ফের বাড়ল সোনার দাম (Gold Price Today)। আজ, মঙ্গলবার কলকাতায় (Kolkata) ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজার ৪৬০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৮৪৬ টাকা। ১০০ গ্রাম গ্রাম সোনার দাম- ৯ লক্ষ ৮৪ হাজার ৬০০ টাকা। এছাড়া কলকাতায় মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে হলে আপনাকে খসাতে হবে ৯০ হাজার ২৫০ টাকা। ১ গ্রাম সোনার দাম পড়বে ৯ হাজার ২৫ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হবে ৯ লক্ষ ২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলে ফের বেড়ে গেল সোনার দাম, কলকাতায় দর কত?

গতকাল, অর্থাৎ সোমবার কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৯ হাজার ৫৭৩ টাকা। রাতারাতি তা ২৭৩ টাকা বেড়েছে। ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৮ হাজার ৭৭৫ টাকা। যা মঙ্গলে বেড়েছে ২৫০ টাকা। চলতি বছরের শুরু থেকেই বেড়ে চলেছে সোনার দাম। অক্ষয় তৃতীয়ার সময় সোনার দাম এক লক্ষের গণ্ডি ছুঁয়েছিল। সেখান থেকে বর্তমানে খানিকটা কমেছে। তবে তাও মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা। এই সময় সোনায় বিনিয়োগ করা ভাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 ফের বাড়ল সোনার দাম, মঙ্গলে কত সোনালী ধাতুর দর?

(The above story first appeared on LatestLY on May 06, 2025 04:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).