Bihar : প্রেমিকা উপেক্ষা করায় রেগে গিয়ে সারা শরীরে ব্লেড চালাল প্রেমিক, দেখুন ভিডিও
প্রেমিকা অবজ্ঞা করায় ভয়ঙ্কর পদক্ষেপ নিল প্রেমিক। ব্লেড (Blade) দিয়ে প্রেমিক তাঁর সারা শরীর ছিন্ন করেছে, এতে হাতের রগ কেটে যাওয়ায় গুরুতর আহত হয়ে পড়েছেন।
নয়াদিল্লি : প্রেমিকা অবজ্ঞা করায় ভয়ঙ্কর পদক্ষেপ নিল প্রেমিক। ব্লেড (Blade) দিয়ে প্রেমিক তাঁর সারা শরীর ছিন্ন করেছে, এতে হাতের রগ কেটে যাওয়ায় গুরুতর আহত হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) নগর থানা এলাকার পোখরিয়ার।
আহত প্রেমিক কানহাইয়া কুমার জানিয়েছেন, গত তিন বছর ধরে একটি মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, কিন্তু এরপর মেয়েটি তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তাঁর ফোন কলও সে রিসিভ করছে না, এতে সে চাপে পড়ে। সম্পর্কটি ছিন্ন হওয়ায় তাঁকে বিষণ্নতা ঘিরে ধরে। যার জেরে তিনি ব্লেড দিয়ে সারা শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। জীবন রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছেন প্রেমিক।
দেখুন ভিডিও
बेगूसराय: प्रेमिका के अचानक इग्नोर करने पर प्रेमी ने अपने बदन को ब्लेड से चीरा। pic.twitter.com/iovGkjjmK7
— News18 Bihar (@News18Bihar) July 19, 2023
(The above story first appeared on LatestLY on Jul 19, 2023 02:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

