Gaza Hospital Attack: যুদ্ধের প্রাণ বলি নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদী, গাজার হাসপাতাল হামলায় শোকবার্তা প্রধানমন্ত্রীর
যুদ্ধের বলি হওয়া নিরীহ সাধারণ মানুষের জন্যে শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সংঘাতে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা একটি গুরুতর এবং ক্রমাগত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
গাজার আল আহলি হাসপাতালে বিস্ফোরনের (Gaza Hospital Attack) জেরে প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ জন। ঘটনার বিভৎসতা যেন যুদ্ধের সব নিষ্ঠুরতাকেও হার মানাচ্ছে। যুদ্ধের বলি হওয়া নিরীহ সাধারণ মানুষের জন্যে শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার টুইট করে লিখলেন, 'গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি'। মোদীর আরও সংযোজন, দুই দেশের সংঘাতে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা একটি গুরুতর এবং ক্রমাগত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে।
দেখুন প্রধানমন্ত্রীর টুইট...
Deeply shocked at the tragic loss of lives at the Al Ahli Hospital in Gaza. Our heartfelt condolences to the families of the victims, and prayers for speedy recovery of those injured.
Civilian casualties in the ongoing conflict are a matter of serious and continuing concern.…
— Narendra Modi (@narendramodi) October 18, 2023
গাজা (Gaza) হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ এবং তার জেরে শতাধিক প্রাণের বলির পর ইজরায়েলের দিকে আঙুল উঠতে শুরু করেছে। যা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। তবে গাজা হাসপাতালে বিস্ফরণের দায় অস্বীকার করেছে ইজরায়েল। ইসলামিক জিহাদ এই ঘটনার জন্য দায়ি। ইসলামিক জেহাদের সদস্যরা যে রকেট উৎক্ষেপণ করে, তা ব্যর্থ হয়। সেই রকেট উৎক্ষেপণের ব্যর্থতার জেরেই গাজার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ হয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই দাবি জানিয়ে একটি টুইট করেন। তবে গাজা হাসপাতালের ভয়াবহ বিস্ফোরণ ইজরায়েলের সঙ্গে হামাসের বিরোধকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল বলেই মনে করছে বিভিন্ন মহল।
(The above story first appeared on LatestLY on Oct 18, 2023 02:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

