Harish Salve: ৬৮ বছরে তৃতীয়বার বিয়ে ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভের, অতিথি তালিকায় নীতা আম্বানি, ললিত মোদীরা
১৯৮২ সালে মীনাক্ষী সালভের সঙ্গে বিবাহ হয় তাঁর। ৩৮ বছর বিবাহির জীবন অতিক্রম করার পর ২০২০ সালে বিচ্ছেদ হয়। সেই বছরেই ক্যারোলিন ব্রসার্ডকে বিয়ে করেন হরিশ। কিন্তু সেই বিবাহও টেকেনি।
ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে (Former Solicitor General of India Harish Salve) তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। রবিবার লন্ডনের (London) একটি অনুষ্ঠান হলে শীর্ষ আইনজীবী তথা ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেলের বিয়ের আসর বসেছিল। হরিশ সালভে এবং ত্রিনার বিয়ের অনুস্থানে অতিথি তালিকায় ছিলেন নীতা আম্বানি (Nita Ambani) , ললিত মোদীর (Lalit Modi), উজ্জ্বলা রাওতের মত নামীদামী ব্যক্তিত্বরা। ৬৮ বছরে হরিশের তৃতীয়বার বিবাহের নানা ছবি, ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
১৯৮২ সালে মীনাক্ষী সালভের সঙ্গে বিবাহ হয় তাঁর। ৩৮ বছর বিবাহির জীবন অতিক্রম করার পর ২০২০ সালে বিচ্ছেদ হয় মীনাক্ষী এবং হরিশের।

দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে। সাক্ষী সালভে এবং সানিয়া সালভে। বিচ্ছেদের সেই বছরেই ক্যারোলিন ব্রসার্ডকে বিয়ে করেন হরিশ।

কিন্তু সেই বিবাহও টেকেনি। দ্বিতীয় বিয়ের তিন বছরের মাথায় তৃতীয়বার বিয়ের শপথ নিলেন ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে।

সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির বিবাহের নানা মুহূর্ত ভাইরাল হয়েছে। কেক কাটা, বিবাহের শপথ নেওয়া, আইনি বিয়ের জন্যে সাক্ষর সমস্ত কিছুর সাক্ষী নেটপাড়া।
বিয়ের শপথ নিচ্ছেন নবদম্পতি...
Former Solicitor General of India, Harish Salve took wedding vows with Trina at an affluent wedding recently. It is Salve's third wedding pic.twitter.com/ZVTJaEPfS6
— Smriti Sharma (@SmritiSharma_) September 4, 2023
(The above story first appeared on LatestLY on Sep 04, 2023 11:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

