Pakistan: ঝিলামের জলে ভাসছে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগ পড়শি দেশের

পাকিস্তানি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তানকে না জানিয়েই ঝিলাম নদীরে জল ছেড়েছে ভারত।

Pakistan: ঝিলামের জলে ভাসছে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগ পড়শি দেশের
ঝিলাম নদী (ছবিঃX)

নয়াদিল্লিঃ পহেলগাঁওয়ে গণহত্যার (Pahalgam Terror Attack) ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তান (Pakistan) দুই দেশের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। আগেই ভারত সরকারের (Government of India) তরফে সিন্ধু জলবন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগির রাখার কথা জানানো হয়েছে। এবার ঝিলাম নদীতে জল ছেড়েছে ভারত এমনটাই দাবি করছে পাকিস্তানি সংবাদমাধ্যম। আর এর জেরেই পাকিস্তানে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা।

পাকিস্তানে বন্যা পরিস্থিতি, কী বলছে পাক সংবাদমাধ্যমগুলি?

ইতিমধ্যেই পাকিস্তান মুজাফফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সে দেশের সরকারের তরফে। পাকিস্তানি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তানকে না জানিয়েই ঝিলাম নদীরে জল ছেড়েছে ভারত। পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, মুজাফফরাবাদ জেলার চারপাশে নদীর জলস্তর আচমকা বেড়ে গিয়েছে।র জেরে বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয় এই অবস্থায় হাট্টিয়ান বালায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মসজিদে ঘোষণাএ তরফে সকলকে সতর্ক করা হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ। মুজাফ্ফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেন, “ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি জল ছাড়ায় মাঝারি মাত্রার বন্যার সৃষ্টি হয়েছে।”

ঝিলামের জলে ভাসছে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগ পড়শি দেশের

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).