Odisha Shocker: পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন
ভুবনেশ্বরে পাঁচ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে গলা কেটে হত্যা।
ভুবনেশ্বরে পাঁচ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে গলা কেটে হত্যা। সোমবার সন্ধ্যায় ভুবনেশ্বরের সুন্দরপাদা বস্তি এলাকায় শিশুটি তার বাড়িতে একা ছিল, তখন অভিযুক্ত এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে খবর, শিশুটি যখন তার বাড়িতে একা ছিল তখন বস্তির এক বাসিন্দা বাড়িতে প্রবেশ করে এই নৃশংস ঘটনা ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে। মেয়েটির বাবা-মায়ের অভিযোগ, তাঁরা কাজ থেকে ফিরে বাড়িতে মেয়েটিকে খুঁজে না পেয়ে উন্মত্ত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন, পরে বিছানার নীচে তার মৃত দেহ দেখতে পান।
স্থানীয় এক দোকানদার দাবি করেছেন, অভিযুক্ত মেয়েটিকে সঙ্গে নিয়ে চকোলেট কিনতে তাঁর দোকানে এসেছিল। তিনি বলেন, অন্য লোকজনও অভিযুক্তকে এদিন তাদের বাড়িতে ঢুকতে ও বের হতে দেখেছে। আরও পড়ুন: Shocking Incident: নিজের মৃত্যুর ভিডিও রেকর্ড করলেন ব্রাজিলিয়ান মহিলা, ভিডিও দেখে চমকে নেটিজেনরা (দেখুন ভিডিও)
এয়ারফিল্ড থানার অফিসার ইনচার্জ অশোক নায়েক জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে একটি বিশেষ স্কোয়াড অভিযান শুরু করেছে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলছে অভিযুক্ত ব্যক্তি একাই এই অপরাধ করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
(The above story first appeared on LatestLY on Nov 07, 2023 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

